• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ১৫ শিশুসহ ৩০ জনকে ঠেলে দিলো বিএসএফ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
মুজিবনগরে ১৫ শিশুসহ ৩০ জনকে ঠেলে দিলো বিএসএফ
মুজিবনগরে ১৫ শিশুসহ ৩০ জনকে ঠেলে দিলো বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসকল নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে। মঙ্গলবার (২৭ মে) ভোরে সীমান্তের কাটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের ভিতরে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছে আটককৃতরা।

আটককৃতদের মধ্যে ৭জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। তাদের দাবী তারা সকলে বাংলাদেশের নাগরিক।

আটককৃদের কয়েকজন জানান, অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। আটককৃতদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। পরে বিএসএফ তাদেরকে নিয়ে আসে মুজিবনগর সীমান্তে। সময় সুযোগ বুঝে মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তের ১০১ নম্বর পিলারের কাছে ২০ নম্বর গেট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন জানান, ভোরে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া ৩০ জনকে বিজিবি আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে। তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে পরর্বতীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category