• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মুজিবনগরে স্বর্ণেরবারসহ ভারতীয় নাগরিক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ২কেজি ১৮গ্রাম ওজনের ১৮টি স্বর্ণেরবারসহ নুর হোসেন(৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে ৬ বিজিবির একটি টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।

আটক নুর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।
৬বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, আজ সকালে মুজিবনগর বিওপির টহল দল সীমান্ত পিলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৪এর ৫ সাবপিলার এলাকায় অবস্থান করছিল। এসময় বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পার্শ্ব থেকে আটক নুর হোসেন পায়ে হেটে সীমান্তের দিকে যেতে থাকে। বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সাথে প্যান্টের ভিতর স্কচটেপদ্বারা মোড়ানো ০৩টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের ভেতর থেকে ২কেজি ১৮গ্রাম ওজনের ১৮টি স্বর্ণেরবার জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটক ভারতীয় নাগরিকের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category