• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৫

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৫
মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৫

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর পলিশ ক্যাম্পের পাশে স্যালোইঞ্জিন চালিত যানবাহন পাওয়ার টিলারের সাথে একটি মাটিবহন কারী যানবাহন ট্রলির সংর্ঘর্ষে পাওয়ার টিলার চালক লিটন আলি(৩৮) নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এসময় পাওয়ার ট্রিলারে থাকা আরো ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান পাওয়ারট্রিলারটি একটি কাঠ বোঝায় ট্রলিকে ওভারটেক করার সময় সামনে থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাওয়ার ট্রিলার চালক লিটন আলী নিহত হয়। সে মুজিবনগন উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবর পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন সুমন আলী(২০), ইদ্রিস আলী(৪৫), দেলোয়ার হোসেন(২৬), নজরুল ইসলাম(৬৫) ও আহসান(২০) তারা সকলেই রাজমিস্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। একটি বিল্ডিং এর ছাদ ঢালাই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।
মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category