• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা
মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকার কারণে ১৫ জনের জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মুজিবনগর কমপ্লেক্স গেটে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট অনিমেষ বিশ্বাস অভিযান পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন কাগজপত্র না থাকায় ১৫টি গাড়ির মালিকের কাছ থেকে ৭ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা আদায় করেন। এবং মোটরসাইকেল চালানোর সময় লাইসেন্স ও হেলমেট সাথে রেখে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে সারাদেশের পর্যটকরা ঘুরতে আসেন। এখানে আসার পর মহিলা, শিশু হেটে হেটে মুজিবনগর ঘুরে থাকেন। আমরা সম্প্রতি দেখছি কিছু কিছু মোটরসাইকেল চালকরা এখানে এসে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে। একটি মোটরসাইকেল আরেকটির সাথে রেসিং খেলছে। এতে করে ঘুরতে আসা পর্যটকদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে।

এছাড়া যারা আইনশৃঙ্খলা মানছে না, গাড়ির লাইসেন্স, হেলমেট নেই তাদের বিরদ্ধে আমরা কোঠর পদক্ষেপ নিচ্ছি এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। যাতে করে এখানে ঘুরতে আসা পর্যটকদের দূর্ঘটনার স্বীকার না হতে হয়। সে লক্ষে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category