• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মুজিবনগরে ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
মুজিবনগরে ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মুজিবনগরে ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক ভোরের কাগজের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মুজিবনগর উপজেলা প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভোরের কাগজ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী খালিদ হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু, সাংবাদিক সোহাগ মন্ডল, শাকিল রেজা, তুহিন আলী, জাহিদ হোসেনসহ মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category