• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ভৈরব নদে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
মুজিবনগরে ভৈরব নদে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার
মুজিবনগরে ভৈরব নদে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে রশিকপুর সুইচ গেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তানভির ও কৌশিক নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল। নিখোঁজের প্রায় ৬ পর রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে গোসল করতে নেমে তারা দু’জন নিখোঁজ হয়।

তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে ও মেহেরপুর আলেয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তানভির ও কৌশিক দুপুরে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর সুইচ গেটে গোসল করতে আসেন। এ সময় অনেকেই তাদের ঐ জায়গার পানিতে নামতে নিষেধ করে তবুও বন্ধুরা নদের স্রোতের মধ্যে নেমে পড়ে। হঠাৎ কৌশিক পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে তানভির পানিতে ঝাপিয়ে পড়ে। এসময় তারা দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর সাড়ে ৭টার দিকে তানভির ও সাড়ে ৮টার দিকে কৌশিকের মরদেহ উদ্ধার করে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর খুলনা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর প্রথমে তানভির ও পরে কৌশিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category