• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে বিজিবির কাছে ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
মুজিবনগরে বিজিবির কাছে ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ
মুজিবনগরে বিজিবির কাছে ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবুল বাশার এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার।

হস্তান্তরিত ৯ বাংলাদেশী সকলেই ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা। এদের মধ্যে ২জন পুরুষ , ১ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে।

তারা হলেন আবু সাইদ (৪৫), বিউটি বেগম (৪০),সম্রাট (৭), সিমলা আক্তার (১১), জামাল শেখ (৩৯), ডলি আক্তার (২৫)। লামিয়া আক্তার (৬), বদির, ,আলী আকবর (৪), সাদিয়া (১)।

হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইন অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category