• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মুজিবনগরে ফেন্সিডিলসহ নারী মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
মুজিবনগরে ফেন্সিডিলসহ নারী মাদককারবারী আটক
মুজিবনগরে ফেন্সিডিলসহ নারী মাদককারবারী আটক

মেহেরপুরের মুজিবনগরে ডিবি পুলিশের অভিযানে নুরজাহান (৩৫) নামের এক নারী মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নুরজাহান জয়পুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র অফিসার ইনচার্জ গোপাল কুমারের নেতৃত্বে জেলা গোয়েন্দা বিভাগের এসআই মোঃ আবু বক্কার সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরের দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালান।

এসময় ঘরের সিঁড়ির নিচে থেকে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ  নুরজাহানকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category