• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক-১
মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক-১

মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ জহির উদ্দিন হালসনা (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার (২২ জানুয়ারি) রাত ৮ টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের টাকি মাস্টারের মেহগনি বাগানের সামনে বটতলার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ জহির উদ্দিন হালসানা সোনাপুর গ্রামের ছয়রুদ্দিন হালসানার ছেলে।

ডিবির ওসি সাইফুল আলম জানান, মুজিবনগরের আনন্দবাস এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে আনন্দবাস গ্রামের টাকি মাস্টারের মেহগনি বাগানের সামনে বটতলার মোড় থেকে হেলিপ‍্যাডগামী রাস্তায় অভিযান পরিচালনা করে জহিরকে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category