মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিলসহ আলামিন ওরফে আলাম (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ মে) দিবাগত মধ্যে রাতে তাকে আটক করে। আটককৃত আলামিন ওরফে আলাম উপজেলার জয়পুর গ্রামের নুর ইসলামের ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, নিউ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ আলামিন ওরফে আলাম আটক করে। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।