• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম
মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

মেহেরপুরের মুজিবনগরে পূর্ব শত্রুতা জের ধরে হাইদার গাজী নামের এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে রশিকপুর মসজিদের কাছে এ ঘটনা ঘটে। হাইদার গাজী সাংবাদিক সানোয়ার হোসেনের পিতা।

গত ৬ আগষ্ট এলাকাই আধিপত্য বিস্তার নিয়ে প্রবীর গ্রুপ ও সিরাজ গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয় তারই জের ধরে সিরাজ ও সিরাজের পিতা আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুসের ছেলে বাদশা , আকরামুল, স্বপন, মতিন, রাশিদুল , মৃত কুদ্দুসের ছেলে সাগর আলী হামলা চালিয়ে হাইদার গাজীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কলার গাড়ি লোড দেয়ার উদ্দেশ্যে হায়দার গাজী রশিকপুর মসজিদের কাছে অবস্থান করছিল। এ সময় তাকে একা পেয়ে হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপ মারতে থাকে। এসময় হায়দার গাজী মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হাইদার গাজী মারা গেছে ভেবে তারা তাকে ফেলে রেখে চলে যায়। এসময় হাইদার গাজীর কাছে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শরীরে দুটি গভীর ক্ষত তৈরি হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

এবিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে আর কোন যেন বিশৃঙ্খলা যাতে সূষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category