• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে পতাকা বৈঠকে ১৭ বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
মুজিবনগরে পতাকা বৈঠকে ১৭ বাংলাদেশীকে হস্তান্ত করলো বিএসএফ
মুজিবনগরে পতাকা বৈঠকে ১৭ বাংলাদেশীকে হস্তান্ত করলো বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ১৭ বাংলাদেশিকে নাগরিককে ফেরত পাঠানো হয়। এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে। হস্তান্তরিত ১৭ বাংলাদেশীর মধ্যে ৩ জন বাগেরহাট, ১ জন কুড়িগ্রাম, একজন যশোর জেলার এবং বাকি ১২ জন খুলনা জেলার বলে জানিয়েছে তারা। এদের মধ্যে চারজন শিশুসহ পাঁচজন নারী ও ৮ জন পুরুষ রয়েছে। অনেকেই কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর পূর্বে ভারত গমন করেছিলেন বলে জানিয়েছেন। বাংলা ভাষা ভুলেছেন কেউ কেউ। আবার কারো জন্ম হয়েছে ভারতেই।

এরা হলেন, বাগেরহাট জেলার মোঃ নাসির (৫৬), মোঃ মঞ্জু (৪৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৩)। খুলনা জেলার বুলবুল পাটোয়ারী (৩৫), আদনান (১০), রাজু খান (৩২), কোহিনুর (২৮), ইসরাফিল (৪), মারিয়া (২), ওমর (৩মাস), রাজিয়া (৫০), আফরিন (৩০), রফিকুল (৪২), আনসার খান (৬২), রাজু আহমেদ (২৮)। যশোর জেলার ফাতেমা (৪২), কুড়িগ্রামের জেলার বিধান বর্মন (১৯)। হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে। সকলের স্বজনদের সন্ধান দিয়ে পরবর্তী আইন অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category