• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে নির্বাচনী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
মুজিবনগরে নির্বাচনী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মুজিবনগরে নির্বাচনী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। মেহেরপুর মুজিবনগর এর কেদারগঞ্জে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী চলবে এ প্রশিক্ষণ। ভোট গ্রহণ ভোট গণনা এবং ব্যালট পেপার সহ ভোটের অন্যান্য সকল কার্যক্রম এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষক হিসেবে বিগত সময়ে দায়িত্ব পালনকারী বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনী আচরণবিধি ভোটকেন্দ্রের পরিবেশ রক্ষা ও গ্রহণকারী কর্মকর্তাদের করণীয় সম্পর্কে জানানো হয়। প্রশিক্ষণে ভোট গ্রহণের ডেমি প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হয়।

মুজিবনগর উপজেলা ৩০ টি কেন্দ্রের ৭০১ একটি ভোট কক্ষের ১৪০২ জন পোলিং অফিসার, ৭০১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩০ জন প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়।  এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আজগর আলী,

মুজিবনগর নির্বাচন অফিসার নুরুল ইসলাম এবং নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে মেহেরপুর সদর উপজেলার প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর উপজেলার প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা ওয়ালীউল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category