• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মুজিবনগরে দোকান ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
মুজিবনগরে দোকান ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন
মুজিবনগরে দোকান ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

জোরপূর্বক জমি দখল করার নিমিত্তে নব নির্মিত দোকান ভাংচুর চালিয়েছেন মুজিবনগর উপজেলার বল্লভপুরের মৃত রেজাউল হকের ছেলে সজিবুল হক। সজিবুল হকসহ তার অনুগত ৮/১০জন সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে দোকান ভাংচুর করেছে মর্মে মেহেরপুর আদালতে জমি ও দোকানের প্রকৃত মালিক দাবী করে একটি মামলা করেছেন আনোয়ার হোসেন। শুক্রবার (৭ জুলাই) বল্লভপুরে নিজের দোকানের সামনে সংবাদ সম্মেলনে জমি দখল ও ভাংচুর ও মামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন জানান, তিনি মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের ইমান আলী ও তার ওয়ারিশগনের কাছ থেকে গত ১৫/০৮/২০০৬ইং তারিখ বল্লভপুর মৌজার ৬৪৫৩ নং দলিল মূলে এবং ২৯/০৭/২০১৯ ইং তারিখে ২০৫০নং এবং ১৭/০৭/২০২০ইং তারিখের ৭২৬১নং দলিল মূলে ক্রয় করিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করছেন। জমিতে ইটের পাকা প্রাচীর বেষ্টনী সেই সাথে সেগুন, মেহগনিসহ বিভিন্ন মূল্যবান গাছ ছিল। এদিকে সুচতুর সজিবুল হক ওই জমি তার নিজের দাবী করে গত ২১/১২/২২ ইং তারিখে প্রকাশ্য দিবালোকে ৮/১০ জন সশস্ত্র লোকজন নিয়ে হামলা করে প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে ১০টি মেহগনি এবং ২০টি সেগুন গাছ লুট করে। যার মুল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। বিষয়টি জানার পর থানা পুলিশকে খবর দেওয়া হলে সজিবুলসহ অন্যান্যরা স্থান ত্যাগ করে।
এ বিষয়ে স্থানীয়রা উভয় পক্ষকে মিমাংসার প্রস্তাব দিলেও সজিবুল হক তা অগ্রাহ্য করে। বাধ্য হয়ে তিনি মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ৬জন নামীয় আসামীসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে একটি মামলা করেন। যার নং- সিআর ২৭০/২০২২ ইং।
তিনি আরো জানান, সজিবুল একজন দুর্ধর্ষ প্রকৃতির মানুষ। সে কুষ্টিয়া বসবাস করে। এলাকায় মাঝে মধ্যে এসে স্থানীয় গুন্ডা প্রকৃতির লোকজনকে টাকা পয়সা দিয়ে নানা ধরনের অপকর্ম করিয়ে থাকে। তাছাড়া দোকান ভাংচুর ও গাছ লুটপাটের ঘটনায় মামলা দায়ের করার পর অব্যহত হুমকী দিয়ে যাচ্ছে সজিবুল। বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায় আছেন বলেও দাবী করেছেন আনোয়ার হোসেন। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি গোলাম মর্তুজা, জিন্নাত আলী, আবুল কালাম আজাদ, মারুফ হাসান, আনসারুল ইসলাম কাটুসহ এলাকার গন্যমান্য ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category