• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মুজিবনগরে জামায়াত ইসলামীর আট নারী কর্মী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
মুজিবনগরে জামায়াত ইসলামীর আট নারী কর্মী আটক
মুজিবনগরে জামায়াত ইসলামীর আট নারী কর্মী আটক

মেহেরপুর মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) দুপুরে মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী রেবেকা খাতুন (৩৫), একই গ্রামের সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন (৩৪), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলছুম খাতুন (৩৮), মনোয়ার হোসেনের স্ত্রী জুলেখা খাতুন (২১), শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭), শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে যায়। এসময় জামায়াতের আট নারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের নিকট থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন সভা করছিল। যা জনগনের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী)/২০১৩ এর ৬/৭/১০ ধরায় তাদের নামে মামলা করা হয়েছে। আটক হওয়া ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশ। আটককৃতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category