• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে জামায়াতের ৫ নারী কর্মী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
মুজিবনগরে জামায়াতের ৫ নারী কর্মী আটক
মুজিবনগরে জামায়াতের ৫ নারী কর্মী আটক

মুজিবনগরে সরকার বিরোধী গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার সময় জিহাদী বইসহ জামায়াতের ৫ নারী নেতা-কর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডল পাড়ার মৃত লুৎফর ময়রার ছেলে আশাদুল ময়রার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের তাছাব উদ্দীনের স্ত্রী কহিনুর বেগম (৪৫), আরিফুল ইসলামের স্ত্রী শারমিনা খাতুন (২২), আবু বক্করের স্ত্রী রওশনারা খাতুন (৪৬), জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী পারভিনা খাতুন (৩৪) এবং আশাদুল হকের স্ত্রী সখি সোনা (৪০)।

এসময় তাদের কাছ আল্লহর পথে জিহাদ, মুসলমানদের দৈনন্দিন জীবন, ইসলাম ও জাহিলিয়াতের চিরন্তন দ্বন্দ্ব, আখিরাতের প্রস্তুতি, আল্লাহর নৈকট্য লাভের উপায়, ঈমানের হকিকত, আমিরে জামায়াতের আহবান, সফল জীবনের পরিচয়, পর্দার বিধান, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা: শফিকুর রহমানের বক্তব্য, তাফহীমুল কোরআনসহ ১৮টি বিভিন্ন বই জব্দ করা হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, আটক জামায়াতের নারী নেতা কর্মীরা সরকারেরর বিরুদ্ধে বিদ্বেষ বিতৃষ্ণা ও মিথ্যা রটনা ছড়িয়ে নাশকতকা সৃষ্টিসহ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি করার লক্ষে ১৪/১৫ জন নারী সরকার বিরোধী সন্ত্রাস ও নাশকতা কার্যকলাপ করার উদ্যেশ্যে পরিকল্পনা ও গোপন মিটিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরো ১৪/১৫। জনকে আসামি করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মেহেদী রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category