• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে কণ্যশিশু যৌন নিপিড়নকারী তছলেম গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
মুজিবনগরে কণ্যশিশু যৌন নিপিড়নকারী তছলেম গ্রেফতার
মুজিবনগরে কণ্যশিশু যৌন নিপিড়নকারী তছলেম গ্রেফতার

মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের চার বছর বয়সী কন্যাশিশুকে যৌন নিপিড়নকারী সেই তছলেম উদ্দীনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দুই দিনের মাথায় আত্মগোপনে থাকা তছলেমকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে গ্রেফতারে সক্ষম হয়েছে মুজিবনগর থানা পুলিশ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল চুয়াডাঙ্গার দর্শনার বলদিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। তছলেম উদ্দীন মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে।
জানা গেছে, ঘটনার পর থেকে তছলিম উদ্দীন আত্মগোপন করে। বৃহস্পতিবার সকালে তার এক আত্মীয় বাড়িতে গিয়ে একটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গ্রামের লোকজন তাকে আটক করে থানায় সোর্পদ করে। তথ্য প্রযুক্তির ব্যবহার এবং তছলিমের আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
উল্লেখ্য: গত ২২ আগষ্ট দুপুরে এক প্রতিবেশীর চার বছর বয়সী কন্যা শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে নির্জনে নিয়ে যায় তছলেম উদ্দীন। যৌন নিপিড়নের শিকার হলে শিশুটি চিৎকার শুরু করে। বিষয়টি টের পেয়ে শিশুটির পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। অসুস্থ অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তছলিমের নামে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। একজন মধ্যবয়সী মানুষের মাধ্যমে শিশু যৌন নিপিড়নের ঘটনায় এলাকাজুড়েই শুরু হয় ক্ষোভ আর প্রতিবাদ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, গ্রেফতার তছলিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category