• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত

মুজিবনগরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
মুজিবনগরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
মুজিবনগরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার দারিয়াপুর কদমতলা বিএডিসি সার ডিলার এস এম মাহাবুল হক রবি ছেলে ফয়সাল হোসেনের মেসার্স ফয়সাল ট্রেডার্স দোকানে উচ্চ মূল্যে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, বিএডিসি বীজ ও সার ডিলার এস এম মাহাবুল হক রবির ছেলে ফয়সাল হোসেনের বিরুদ্ধে উচ্চ মূল্যে স্যার বিক্রির অপরাধ এবং বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এ উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্য তালিকা টানাতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ বা কীটনাশক বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, ছাত্র সমন্বয়ক শাওন শেখ ও তামিমুর রহমান তুষার।

এ সময় মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এস আই উত্তম কুমার এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও কৃষি অফিসের অন্যন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category