• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মুজিবনগরে ইট ভাঙ্গার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুজিবনগরে ইট ভাঙ্গার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত
মুজিবনগরে ইট ভাঙ্গার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে ইট  ভাঙ্গার মেশিন উল্টে লিখন হোসেন (২৭) নামের এক  নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন শ্রমিক। মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) সকালে দুর্ঘটনায় আহত হয়ে দুপুরে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিখনের মৃত্যু হয়।

নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মান শ্রমিক সমিতির কার্যালয় থেকে একটি ইট ভাঙ্গা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামে যাচ্ছিলেন। বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছুলে মেশিনের সামনের চাকার এক্সেল ভেঙ্গে উল্টে পড়ে। লিখন হোসেন গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয় গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সেখানে সামান্য আহত কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category