• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
পাটখড়ির দখলে মেহেরপুর-মুজিবনগর সড়ক: দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাংনীতে সেলাই প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক মেহেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর
মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জান্নাতি খাতুন নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে মহাজনপুর এলাকার মহসিন মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি মহাজনপুর গ্রামের কারিগর পাড়ার শিল্টনের মেয়ে এবং স্থানীয় মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বিকেলে জান্নাতির বাবা শিলটন আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন। জান্নাতিও তার বাবার পেছনে পেছনে হাঁটছিল। এসময় মহসিন মার্কেটের কাছাকাছি পৌঁছালে সদরপুকুর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক সামনে থাকা একটি ট্রলিকে সাইড দিতে যায়। এ সময় ইজিবাইকটি শিশু জান্নাতিকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইজিবাইকটি জব্দ করে এবং চালককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক জব্দসহ চালককে হেফাজতে নিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category