• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মুজিবনগরে অস্ত্র-গুলিসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
মুজিবনগরে অস্ত্র-গুলিসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
মুজিবনগরে অস্ত্র-গুলিসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু (৪১) কে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফ্তার করেছে যৌথ বাহিনী। এসময় তার হেফাজত থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে এর আগেও ২০২৩ সালে তার গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category