• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে অটোচালক হত্যা মামলায় গ্রেফতার-৩

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
মুজিবনগরে অটোচালক হত্যা মামলায় গ্রেফতার-৩

মেহেরপুরের মুজিবনগরে অটোচালক বিজন মোল্লা হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা মিরপুর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারককৃতরা হলো, মুজিবনগর উপজেলার মোয়াখালী গ্রামের কাসেম আলী শেখের ছেলে সোহেল রানা (৩৮), ডাবলু শেখের ছেলে শাকিল শেখ (২৪), শরিফ উদ্দিনের ছেলে ডালিম (২০)।

মুজিবনগর থানার (ওসি) মেহেদী রাসেল জানান, গত বৃহস্পতিবার বিকালে বিজন মোল্লার ইজিবাইক কয়েকজন ব্যক্তি ভাড়া করে চুয়াডাঙ্গা নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। একদিন পর পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি করা হয়। ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও তখন বিজনের কোন সন্ধান মেলেনি। গত রবিবার রাতে সাড়ে ১০টার দিকে মোনাখালী বিশ্বনাথপুর গ্রামের মাঝামাঝি ভৈরব নদের পাশে একটি বাঁশ বাগানের থেকে বিজনের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আর জানার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category