কুষ্টিয়ার মিরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় আরিয়ান(৪) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ছাতিয়ান কালিতলা বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কালিতলার আরিফ জোয়ার্দ্দারের ছেলে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক স্টিয়ারিং ট্রলিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে মিরপুরের কালিতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটি বোঝাই একটি বেপরোয়া গতির ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।