• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

মানসম্মত বীজ উৎপাদন,সংরক্ষণ বাজারজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৫ মে, ২০২৩
মানসম্মত বীজ উৎপাদন,সংরক্ষণ বাজারজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ
মানসম্মত বীজ উৎপাদন,সংরক্ষণ বাজারজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ

মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং বীজ আইন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৫ মে) সকালে মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসের আয়োজনে বীজ প্রত্যয়ন অফিসের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সীর (গাজীপুর) প‌রিচালক কৃষিবিদ আহমেদ শাফী।

প্রশিক্ষ‌ণে প্রধান অ‌তি‌থি ব‌লেন, বীজ আইন বিধিমালা অনুযায়ী প্রত্যেক বীজ ডিলার ও বীজ ব্যবসায়ীকে কার্যক্রম প‌রিচ‌ালনা কর‌তে হ‌বে। উত্তম বীজ উৎপাদ‌নের জন‌্য বীজতলা থে‌কে শুরু ক‌রে ফসল ঘরে তোলা পর্যন্ত সকল নিয়ম কানুন মান‌তে হ‌বে। গুনগত যেম‌নি একজন ব‌্যবসায়ীর সুনাম বৃ‌দ্ধি ক‌রে তেম‌নি কৃষকও লাভবান‌ হয়।

দে‌শের খাদ‌্য চা‌হিদা মেটা‌তে ব‌ীজ উৎপাদক‌দের ভু‌মিকা গুরুত্বপূর্ণ উ‌ল্লেখ ক‌রে কৃ‌ষিবীদ আহমেদ শাফী আরও ব‌লেন, যে সকল বীজ ব্যবসায়ী ও কৃষক বীজ উৎপাদন করেন তারা সকলেই গুনগত মানের বীজ বাজারজাত করবেন। যাতে করে কৃষকেরা ভালো বীজে ভালো ফসল ঘরে তুলতে পারেন। যার মধ‌্য দি‌য়ে খাদ‌্য উৎপাদ‌নে আরও এ‌গি‌য়ে যা‌বে দেশ।

প্রশিক্ষ‌ণে মে‌হেরপুর জেলার বীজ উদপাদনকারী প্রতিণ্ঠান ও কৃষকরা অংশ গ্রহণ ক‌রেন।

অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, মে‌হেরপুর কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্ত‌রের উপ পরিচালক শঙ্কর কুমার মজুমদার, বিএডিসি মেহেরপুর উপ পরিচালক এনামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category