• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মাথাভাঙ্গা পুনঃখননে কৃষিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে-সাহিদুজ্জামান এমপি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
মাথাভাঙ্গা পুনঃখননে কৃষিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে-সাহিদুজ্জামান এমপি
মাথাভাঙ্গা পুনঃখননে কৃষিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে-সাহিদুজ্জামান এমপি

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলার পরিবেশের প্রাণ হচ্ছে মাথাভাঙ্গা নদী। এই নদী পুনঃখননে জন্য অনেক দিন থেকে চেষ্টা চলছে।

কুষ্টিয়ার প্রাগপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত পুনঃখনন জন্য এক হাজার কোটি টাকার একটি প্রকল্প আসছে। অচিরেই যাচাই-বাছাই শেষে এ প্রকল্পের কাজ শেষ হবে। যা এ অঞ্চলের পরিবেশের ভারসম্য আর কৃষিতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় গাংনীর আমতৈল গ্রামে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

আমতৈল গ্রাম আওয়ামী লীগ আয়োজিত এ কর্মীসভায় বর্তমান সরকারের নানা উন্নয়ন ও বিএনপি আমলের সাথে তুলনামূলক চিত্র তুলে ধরেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাহারবাটি ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবুল বাসার, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু ও শফিক আহম্মেদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category