• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মহেশপুরে ১ কোটি ৬৩ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক

রাজু আহম্মেদ, ঝিনাইদহ:
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
মহেশপুরে ১ কোটি ৬৩ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক
মহেশপুরে ১ কোটি ৬৩ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক-প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপি’র একটি টহল দল বিপুল পরিমাণ স্বর্ণসহ একজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

আটক মোমিন জীবননগর থানার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (২২ জুন) তারিখ রাতে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত পিলার ৬৯/২-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকায় অবস্থানকালে মোমিনকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে থামার নির্দেশ দেয়। পরে তাকে একটি বাইসাইকেলসহ আটক করা হয়।

তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর মোট ওজন ১ কেজি ১৬৬.২০ গ্রাম। যার বাজারমূল্য ধরা হয়েছে ১,৬৩,৩৬,১০৮ (এক কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার একশ আট) টাকা। এছাড়া জব্দ করা বাইসাইকেলসহ মোট সিজার মূল্য দাঁড়ায় ১,৬৩,৪৬,১০৮ (এক কোটি তেষট্টি লক্ষ ছেচল্লিশ হাজার একশ আট) টাকা।

বিজিবির প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, “আটককৃত মোঃ মমিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।” এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category