• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
নৌকা বাইচ প্রতিযোগিতা
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর ভৈরব নদে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ওবাইদুল্লাহ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন, বারদী ইউনিয়ন, আমদাহ ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়ন নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর থানার ওসি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম সহ হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতায় পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন, বারদী ইউনিয়ন রানারআপ, বুড়িপোতা ইউনিয়ন তৃতীয় স্থান অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category