• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মহানবী (স:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
মহানবী (স:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন
মহানবী (স:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কটুক্তি ও অশালীন মন্তব্য করায় ব্লগার আসাদ নুর ও ব্লগার আবদুল্লাহ আল মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গাংনীর তৌহিদী জনতা। বুধবার দুপুরে গাংনী বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে আমিরুল ইসলাম ইসলাম ফাউন্ডেশন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল কাদের, গাংনী উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ ইলিয়াস হোসেন, গাংনী মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সাবেক শিক্ষক আনিসুজ্জামান বকুল প্রমুখ।

গাংনী বাজার জামে মসজিদের ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলামা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনের সমাপনী বক্তব্য রাখেন গাংনী বাজার কমিটির সভাপতি ও প্রয়াত মেয়র আমিরুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন শাওন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ব্লগার আসাদ নূর নামের একটি ব্লগ পেজ থেকে মুসলিম ও হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কটুক্তি ও অশালীন মন্তব্য প্রকাশ করে আসছে। যা সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের উপর চরম আঘাত হেনেছে।

গত কয়েকদিন আগেও আসাদ নূরের ব্লক পেজ থেকে হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কটুক্তি করে একটি ভিডিও আপলোড করেছে। শুধু আসাদ নূরের পেজে নয়, আব্দুল্লাহ আল মাসুদ নামের একটি ব্লক পেজ থেকে মহান আল্লাহ তায়ালা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অশালীন অযৌক্তিক ভিডিও বক্তব্য প্রকাশ করেছে।

এ সকল বক্তব্য এবং হযরত মুহাম্মদ (স:) এবং মহান আল্লাহ তায়ালার সম্পর্কে যে কটুক্তি করেছে তা নেহায়েত বানোয়াট ভিত্তিহীন। মুসলমানদের খেপিয়ে তোলার জন্যই এই দুই ব্লগে বক্তব্য প্রকাশ করেছ। ওই দুই ব্লগারকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে দুই ব্লগারের শাস্তির দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category