• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, মেয়াদ উত্তীর্ণ ও প্রণোদনার বীজ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
অভিযান
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, মেয়াদ উত্তীর্ণ ও প্রণোদনা বীজ উদ্ধার

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বীজ এবং সরকারী প্রণোদনার বীজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর বড় বাজার এলাকায় দুটি বীজ ভান্ডার অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়। এসময় দুই ব্যবসায়ীর নিকট থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের বড় বাজার এলাকায় আল্লাহর দান বীজ ভান্ডার থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের বীজ ও সরকার প্রদত্ত প্রণোদনার বীজ (যেগুলো বিক্রয়ের জন্য নহে) উদ্ধার করা হয়।

পরে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করার দায়ে ব্যবসায়ীর নিকট থেকে ২০০৯ সালের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে আল্লাহর দান বীজ ভান্ডার স্বত্বাধিকার দয়াল রানা দোকানে উপস্থিত ছিলেন না।

মেয়াদ উত্তীর্ণ ও প্রণোদনা বীজ উদ্ধার

মেয়াদ উত্তীর্ণ ও প্রণোদনা বীজ উদ্ধার

অপরদিকে রব বীজ ভান্ডারে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ বীজ উদ্ধার করা হয়। এসময় ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ বীজগুলো ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, মূলত কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই এ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category