• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়াগামী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথের মধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের চাপা দেওয়া গাড়ী শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category