• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাংনীর দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাংনীর দুই ইউপি চেয়ারম্যান কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাংনীর দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

মেহেরপুরের গাংনীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় জামিনে থাকা দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আজ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা এ আদেশ দেন।

জামিন না-মঞ্জুর হওয়া দুই জনপ্রতিনিধি হলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ ও রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গাংনীর ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দায়ের হওয়া জিআর মামলার (নম্বর ২২৭/২৪) আসামি ছিলেন উল্লেখিত দুই চেয়ারম্যান। দীর্ঘ ১৬ সপ্তাহ ধরে তারা হাইকোর্ট এবং পরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের আগাম জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category