• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

বেশি দামে সিগারেট বিক্রি করায় মিনা বাজারকে জরিমানা

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সিগারেটের প্যাকেটে লিখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করায় দেশের রিটেইল চেইনশপ মিনা বাজারকে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার (১৯জানুয়ারি) সকালে অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম শুনানি শেষে এ জারিমানা করেন।
শুনানিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং নথি-পত্র যাচাই করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি জরিমানার আদেশ দেন। শুনানিতে অভিযোগকারি এবং মিনা বাজারের একজন প্রতিনিধি ও তাদের পক্ষে একজন আইনজীবি উপস্থিত ছিলেন।
অভিযোগকারি হামিদুল ইসলাম জানান, তিনি গত বছরের ১৭ ফেব্রুয়ারি মিনা বাজার বনশ্রী আউটলেট থেকে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির উৎপাদিত ‘বেনসন, স্পেশাল ফিল্টার’ সিগারেটের ২০ শলাকার একটি প্যাকেট কেনেন। প্যাকেটে সর্বোচ্চ খুচরামূল্য ৩১০ টাকা লেখা থাকলেও তার কাছে ৩২৫ টাকা নেওয়া হয়। তিনি মিনা বাজারের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। অধিদপ্তর একাধিক শুনানি গ্রহণের পর আজ সিদ্ধান্ত দিয়েছে।
তিনি বলেন, সারা দেশে প্যাকেটে লিখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি হয়। তামাক কোম্পানিগুলো এর মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়। এদের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা উচিৎ।
প্রসঙ্গত, সম্প্রতি ভোক্তা অধিকার অধিদপ্তর ‘স্বপ্ন’র একটি আউটলেটে অভিযান পরিচালনা করে। অভিযানে বিএটির উৎপাদিত সিগারেট প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অনেকটা বেশি দামে বিক্রি হতে দেখে। স্বপ্ন’র কর্তৃপক্ষ এ অভিযোগ স্বীকার করার পর তাদেরকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিদপ্তর এক শুনানিতে উপর্যুক্ত জরিমানা স্বপ্ন ও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোকে ২৫ হাজার টাকা করে পরিশোধের আদেশ দেয়। অপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবাদুস সালাম (মেট্রো-৪) স্বপ্ন সুপার শপকে দশ ১০ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশে সবধরনের পণ্য সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এ বিক্রি হলেও তামাকজাত দ্রব্য বিশেষত সিগারেট এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি করছে বলে বহু বছর ধরে তামাক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যা ভোক্তা অধিকার সংক্ষেণ আইন, ২০০৯ এর পরিপন্থী। এভাবে অবৈধভাবে ব্যবসার মাধ্যমে তামাক কোম্পানিগুলো প্রতিবছর ৫ হাজার কোটি টাকা পর্যন্ত  রাজস্ব ফাঁকি দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর গবেষণায় দেখা যায় কোম্পানিগুলো সিগারেটের খুচরা বিক্রিতে প্যাকেটে মুদ্রিত এমআরপির চেয়ে ৫% থেকে ২০% পর্যন্ত বেশি দাম নেয়। যা প্রচলিত আইনের লঙ্ঘন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category