• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুরের গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারী) বাদ জুম্মা গাংনী খানকা শরীফে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন গাংনী খানকা শরীফের সুপার হাফেজ কারী নাজমুল হক ফারুকী।

এসময় মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের যে ইতিহাস সৃষ্টি হয়েছে। সেই ইতিহাস এর আগে সৃষ্টি হয়নি। সেক্ষেত্রে আমিসহ আমরা আমরা এই গৌরবময় দলের সদস্য হয়ে থাকব। আর কেউ এমন ইতিহাস সৃষ্টি করতে পারবে বলে আমরা মনে করি নাই। তার জীবনদশায় যেভাবে রাজনীতি করে নিশকলংকের সাথে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন তেমনভাবে আমরা যারা রাজনীতি করে এই নিঃস্বার্থ দেশ সেবা করে আমরা যেন সেভাবে বিদায় নিতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category