• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বিশ্ব মানবতার শান্তি কামনায় মেহেপুরে গীর্জায় গীর্জায় চলছে প্রার্থণা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
বিশ্ব মানবতার শান্তি কামনায় মেহেপুরে গীর্জায় গীর্জায় চলছে প্রার্থণা
বিশ্ব মানবতার শান্তি কামনায় মেহেপুরে গীর্জায় গীর্জায় চলছে প্রার্থণা

আজ ২৫ ডিসেম্বর খ্রীস্টিয় ধর্মের বড়দিন। এ উপলক্ষে মেহেরপুরের খ্রীস্টিয় পল্লীগুলোর গীর্জায় গীর্জায় চলছে বিশ্ব মানবতার শান্তি কামনায় প্রার্থণা। সুসজ্জিত করা হয়েছে গীর্জাগুলো। ধর্মীয় গুরুরা বলছেন, যেন জাতিতে জাতিতে কোন বিভেদ না থাকে ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিগ্রহ বন্ধ হয় এ প্রার্থণা করা হচ্ছে প্রভু যীশুর কাছে।
মেহেরপুর জেলায় অবস্থিত খ্রীষ্টান পল্লী মুজিবনগর উপজেলার ভবরপাড়া, বল্লভপুর, কেদারগঞ্জ এবং গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামের খ্রীস্টিয় ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে তোলা হয়েছে স্টার, লাইটিংয়ে ভরা ক্রীসমাস ট্রি ও গোশালা। গীর্জাসহ সাজানো হয়েছে ঘরবাড়ি। গেল মধ্যরাত থেকে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। মধ্যরাতে বড় ঘন্টা বাজিয়ে শুরু হয়েছে প্রভু যীশুর ভোজ ও গানের মাধ্যমে প্রার্থণা। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলিসহ নানা ধরনের খাবর তৈরির কাজ।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের আজ অস্থিতিশীল। তৈরি হয়েছে নানামূখী সমস্যা। এ সমস্যা দূর করতে ও করোনার মতো মহামারী যাতে আর হানা না দেয় সেই লক্ষে ইশ্বরের কাছে প্রার্থণা করা হচ্ছে বলে জানিয়েছেন বড়দিন উদযাপন কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category