• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১১ জুন) বেলা এগারোটার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি আনারুল হক কালু, রাজনৈতিক প্রতিনিধি জেলা বিএনপির সহসভাপতি আনসারুল হক, জেলা জামাতের নায়েবে আমির মাহাবুবুল আলম প্রমুখ।

আলোচনা সভায় বর্তমান প্রেক্ষাপটে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে জানানো হয়। এসময় অপপ্রচার রোধে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন বক্তারা। সকলকে সচেতন ঢাকার বিষয়ে পরামর্শ দেন তারা।

আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category