মেহেরপুর জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি পূজামন্ডপগুলোতে গিয়ে হিন্দু ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা প্রশাসক পূজামন্ডপে গিয়ে সার্বিক আইন শৃংখলাসহ বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। এসময় হিন্দু ধর্মের মানুষেরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। জেলা প্রশাসককে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।