• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
লকডাউনে প্রভাবহীন মেহেরপুর, দুই প্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগ দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বিদ্যুৎসহ সকল বিষয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলকে বিদ্যুৎ ব্যবহার ও অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (১৯জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এই কথা জানান।

একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী একটা সমস্যা তৈরি হয়েছে। আশাকরি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই সংকট মোকাবিলায় দেশের সকলকেই মিতব্যয়ী হতে হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারপ্রধান বলেছেন মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়াও আজকের সভায় প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় পুনর্বাসনের জন্য একটি প্রকল্প তৈরি করতে বলেছেন। খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি প্রকল্প নিয়ে আসবেন আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category