• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে শিবিরের ঝটিকা মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে শিবিরের ঝটিকা মিছিল
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে শিবিরের ঝটিকা মিছিল

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় দলটির নেতা-কর্মীরা এ মিছিল করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

পুলিশ বলছে, কেউ নাশকতার চেষ্টা করছেন কি না, তা খতিয়ে দেখতে তিনজনকে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি ওই সড়কের মডার্ন মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে দাঁড়িয়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নানা স্লোগান দেন শিবিরের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে তাঁরা চারদিকে যে যার যার মতো করে চলে যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, শহরে জামায়াত-শিবিরের একটি মিছিল বের করা হয়। তারা ঝটিকা মিছিল করে সটকে পড়ে। খবর পেয়ে নাশকতার আশঙ্কায় শহরে টহল জোরদার করে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category