• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোন নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোন নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ
বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোন নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির ঢাকা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোন নির্বাচন নয়। কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত জুলাই পদযাত্রা ও সমাবেশে বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা উত্তারাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্ত শারমিন, মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃষ্টি উপেক্ষা করে এনসিবির এই সমাবেশে উপস্থিত হন এলাকার অসংখ্য মানুষ। গাংনী বাসস্ট্যান্ডের কর্মসূচি শেষ করে মেহেরপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা টিম। মেহেরপুর কর্মসূচির শেষ করে মুজিবনগর এবং রাত্রি যাপন করবেন মেহেরপুরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category