বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গাংনী হাসপাতাল বাজারস্থ গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, প্রধান বক্তা গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সার্জিস আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমতারা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, জেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণনাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।