• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বিএনপির কোনো অস্তিত্ব নেই দিবা স্বপ্নে বিভোর : হানিফ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
বিএনপির কোনো অস্তিত্ব নেই দিবা স্বপ্নে বিভোর : হানিফ
বিএনপির কোনো অস্তিত্ব নেই দিবা স্বপ্নে বিভোর : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন দিবা স্বপ্নে বিভোর জনগণের দৃষ্টি আকর্ষণ করতে নানা সময়ে উদ্ভট কথাবার্তা বলছে। বর্তমান সরকারের ভিত্তি অনেক শক্ত। কোনো বিদেশি অপশক্তির ধাক্কায় ভেঙে পড়বে তা কিন্তু নয়। ২০১৮ সাল থেকে আন্দোলন করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীরা প্রতিদিনই এ সরকারকে ধাক্কা দিচ্ছেন, পতন ঘটাচ্ছেন। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক কল্যান ট্রাষ্টের ঈদ উপহারের চেক বিতরনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হানিফ আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার তৃতীয়বারের মতো ক্ষমতার শেষ দিকে আছে। জনগণ শেখ হাসিনার পক্ষে যতদিন আছে ততদিন পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। এখন বিএনপির কোনো অস্তিত্ব নেই। বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা আত্মাসাতের অভিযোগে একজন পলাতক ও একজন কারাগারে আছেন। তাই জনগণ তাদের পক্ষে যাবে না। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাস ভবনে সাংবাদিক কল্যান ট্রাষ্টের কুষ্টিয়া জেলার ৮০ জন সাংবাদিকে প্রধান মন্ত্রী ঈদ উপহারের দশ হাজার করে মোট আট লক্ষ টাকা বিতরন করেন সাংবাদিকদের মধ্যে। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বি এফ ইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category