• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

বাসি ভাত দিয়ে যেভাবে বানাবেন মজার পাকোড়া

জীবনযাপন ডেস্ক
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
বাসি ভাত দিয়ে যেভাবে বানাবেন মজার পাকোড়া
বাসি ভাত দিয়ে যেভাবে বানাবেন মজার পাকোড়া

আগের দিনের ভাত রয়ে গেছে ফ্রিজে? বিকেলের নাস্তায় এই ভাত দিয়েই মজার পাকোড়া বানিয়ে নিতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন।

১ কাপ ভাতের সঙ্গে ২টি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ১ চা চামচ পেঁয়াজ পাতা কুচি, ১ চা চামচ গাজর কুচি ও ১ চা চামচ বাঁধাকপি কুচি মিশিয়ে নিন। ধনেপাতা কুচি, ১ চা চামচ রসুন কুচি, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া ও আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে চটকে মেশান। ১/৩ কাপ বেসন অল্প অল্প করে দিয়ে মেখে নিন। আধা চা চামচ শাহী গরম মসলা দিন। পানি দেবেন না। এবার অল্প অল্প করে অংশ নিয়ে পছন্দ মতো আকৃতি করে ভেজে নিন গরম তেলে।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category