• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বারাদীতে সড়ক দুঘটনায় আহত-৩

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

মেহেরপুর সদর উপজেলার বারাদিতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকালের দিকে বারাদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে, আনারুল ইসলাম, মৃত আলামিনের ছেলে স্বপন এবং মৃত হাবিবুরের ছেলে অনিম।

স্থানীয়রা জানান, আনারুল, স্বপন ও অনিম মোটরসাইকেলযোগে বাড়ী থেকে মেহেরপুর আসার পথে বারাদী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ৩ জন আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category