• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বাংলা‌দেশ পৌর কর্মচারী ফেডা‌রেশনের বিভাগীয় কমিটি গঠন: সভাপতি মনিরুল, সম্পাদক সানোয়ার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
বাংলা‌দেশ পৌর কর্মচারী ফেডা‌রেশনের বিভাগীয় কমিটি গঠন: সভাপতি মনিরুল, সম্পাদক সানোয়ার
বাংলা‌দেশ পৌর কর্মচারী ফেডা‌রেশনের বিভাগীয় কমিটি গঠন: সভাপতি মনিরুল, সম্পাদক সানোয়ার

বাংলা‌দেশ পৌর কর্মচারী ফেডা‌রেশন খুলনা বিভাগীয় ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (‌২২ নভেম্বর) দুপুরে যশোর পৌরসভা মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন য‌শোর পৌরসভা ইউ‌নিয়‌নের সভাপতি মাসুদুল বারী কাক্কু। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ পৌর কর্মচারী ফেডা‌রেশ‌নের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি এ কে এম নুরুজ্জামান।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ম‌নিরুল ইসলাম (‌য‌শোর পৌরসভা) সভাপতি এবং সানোয়ার হাসান (‌মেহেরপুর পৌরসভা) সাধারণ সম্পাদক ও কাজী মোঃ র‌ফিকুজ্জামান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাংলা‌দেশ পৌর কর্মচারী ফেডা‌রেশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ফেডা‌রেশ‌নের খুলনা বিভাগীয় নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক সা‌বেরা সুলতানা, সাংগঠ‌নিক সম্পাদক মক‌লেচুর রহমান জিল্লু, ঢাকা ও ব‌রিশাল বিভাগীয় ক‌মি‌টির নেতৃবন্দ সহ খুলনা বিভা‌গের পৌরসভার কর্মচারীবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category