• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

বাঁশ বাগানে মিলল সদ্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
বাঁশ বাগানে মিলল সদস্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশু
বাঁশ বাগানে মিলল সদস্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশু

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কবরস্থানের পাশের একটি বাঁশ বাগানে মিলল সদ্য ভূমিষ্ট এক কন্যা সন্তান। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তবে কি কারনে কে বা কারা বাচ্চাটিকে ফেলে গেছে তা তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, মটমুড়া গ্রামের কবরস্থানের পাশের বাঁশ বাগানে ফুটফুটে বাচ্চাটি দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইউকিউবেটর সার্পোটের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সদস্য ভূমিষ্ট হওয়া কন্যা শিশুটি সুস্থ্য রয়েছে।

স্থানীয় মটমুড়া ইউপি সদস্য শাজাহান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আমি পৌছানোর আগেই স্থানীয়দের সহযোগীতায় এক শিক্ষক বাচ্চাটিকে আনসার সদস্যদের মাধ্যমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

মটমুড়া মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন জানান, কিছু শ্রমিক আমার কাজ করছিলো এমন সময় একটি ছেলে খবর দেয় বাগানে একটা বাচ্চার কান্নার শব্দ পেলাম। তখন আমিসহ বেশ কয়েকজন গিয়ে দেখি একটি ফুটফুটে বাচ্চা রক্তের মধ্যে পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কে বা কারা এমন করে বাচ্চাটা ফেলে গেছে তা বুঝতে পারছিনা।

গাংনী থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা মাতার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category