• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

বহুমুখী মানব কল্যাণ সংস্থার কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
বহুমুখী মানব কল্যাণ সংস্থার কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন
বহুমুখী মানব কল্যাণ সংস্থার কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন

কুষ্টিয়া-মাগুরায় সম্পুর্ণ বিনামূল্যে সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার-ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আব্দুস সালাম।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কোষাধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাইফুল্লাহ রাসেল।

কুষ্টিয়ার খোকসা ঈশ্বরর্দী মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুম থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফ। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক, মাগুরা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাহিদুল আলম, খোকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, ঈশ্বরর্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার কুষ্টিয়া-মাগুরায় একযোগে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং ড্রাইভিং কাম অটো মেকানিক্স প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ড্রাইভিং ২ ব্যাচে ৬০ জন, কম্পিউটার ২ ব্যাচে ৬০ জন ও মাগুরায় কম্পিউটার ২ ব্যাচে ৬০ জন এবং ড্রাইভিং ২ ব্যাচে ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষন নিবেন। সম্পুর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণে ২ মাসে ৪৫ কার্যদিবস ক্লাস হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category