• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

বরগুনার দুটি আসনে ১৩ বৈধ প্রার্থী, বাতিল-৫

মৃধা বেলাল, বরগুনা:
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
বরগুনার দুটি আসনে ১৩ বৈধ প্রার্থী, বাতিল-৫
বরগুনার দুটি আসনে ১৩ বৈধ প্রার্থী, বাতিল-৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় বরগুনা ১ ও ২ আসনে শেষ হয়েছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। বরগুনার এই দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শনিবার (৩ জানুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে বেলা ১১টায় ১০৯ বরগুনা-১ আসন ও বেলা ১২টায় ১১০ বরগুনা-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

যাচাই বাছাই শেষে বরগুনা ১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান এর মনোনয়নপত্র বাতিল করা হয়। ৩টি কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রির্টার্নিং কর্মকর্তা মিজ্ তাসলিমা আক্তার। ঋণ খেলাপি, এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও হলফনামা জমা না দেওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মুহিবুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ জামাল হোসাইন এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে বরগুনা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন ১২ প্রার্থী। যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন, আমজনতা পার্টির প্রার্থী আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী সোলায়মান হোসেন, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ ও রাশেদুজ্জামান।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মিজানুর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার।

বৈধ প্রার্থীদের নাম ঘোষণা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ তাছলিমা আক্তার নির্বাচনী আচরণবিধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category