• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ফেসবুকের কল্যাণে ৫ বছর পর বাবা-মায়ের কাছে রাকিব

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ১২ জুন, ২০২৩
ফেসবুকের কল্যাণে ৫ বছর পর বাবা-মায়ের কাছে রাকিব
ফেসবুকের কল্যাণে ৫ বছর পর বাবা-মায়ের কাছে রাকিব

প্রায় পাঁচ বছর পূর্বে ২০১৮ সালের আগষ্ট মাসে নানি বাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় শিশু রাকিব হোসেন (১২)। তখন তার বয়স ছিল সাত বছর। এরপর রেলস্টেশন, বাসস্টান্ড, ফুটপাত, হাটবাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচবছর কেটে যায় তার। অবশেষে রাকিবের ছবি ফেসবুকে পোষ্ট করে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। সেই পোষ্ট দেখেই থানায় ছুটে আসে তার বাবা – মা। সনাক্তকরণ ও যাচাই বাছাই শেষে রোববার (১১ জুন) দুপুরে বাবা-মায়ের কাছে রাকিবকে হস্তান্তর করে কুমারখালী থানা পুলিশ। রাকিব ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘদিন পর হারানো সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার বাবা – মা এবং থানার নারী ও শিশু ডেস্কের এসআই সুরাইয়া বিলকিস।
পুলিশ জানায়, গত (৭ মে) কুমারখালী রেলস্টেশন চত্ত্বর থেকে শিশু রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ পোষ্ট করা হলেও তার পরিবারের কোন সন্ধান পাইনি পুলিশ। এরপর ১১ মে সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমের কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র তাকে প্রেরণ করা হয়। রাকিব সেখান থেকে ৯ জুন পালিয়ে আসিলে নন্দনালপুর এলাকা থেকে স্থানীয় লোকজন রাকিবকে থানাতে রেখে যায়। এরপর বিষয়টি জিডি নোট দিয়ে পরিবারের সন্ধান চেয়ে সমল থানায় বার্তা পাঠায় পুলিশ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাকিবের ছবি পোষ্ট করা হয়। সেই পোষ্ট দেখে রাকিবের স্বজনরা তার বাবা – মাকে খবর দেন। এবং রোববার দুপুরে তাঁদের সন্তানকে সনাক্ত করে নিয়ে যান। এবিষয়ে রাকিবের মা মোছা. রহিমা বেগম বলেন, ২০১৮ সালে তাঁর ছেলে নানি বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে তিনি পাননি। পরে ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেয়। পরে আজ ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে এসে দেখেন তাঁর ছেলে রাকিব পুলিশের কাছে। হারানো ছেলে পেয়ে আবেগে কাঁন্নায় ভেঙে পড়েন তিনি। রাকিব তিন ভাই – বোনের মধ্যে সবার বড়। পাঁচ বছর পরে ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির।
কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, হারানোর প্রায় পাঁচ বছর পরে ফেসবুকের কল্যাণে শিশু রাকিবকে তার বাবা – মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ হিসেবে এমন একটি মহৎ কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category