ফিলিস্তিনিদের জন্য মঙ্গল কামনার মধ্য দিয়ে মেহেরপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের হাত থেকে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮ টায় জেলা শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ ময়দানে। একই সময়ে গাংনীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। প্রশাসন ও পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ঈদ জামায়াতে নামাজ আদায় করেন। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শহর থেকে গ্রামের ঈদগা গুলোতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।