• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে গাংনী বাসস্ট্যান্ডে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন ও সমাজ সেবক বশির মোল্লাসহ বাজারের স্থানীয় ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন দখলদার ইসরাইলীরা নিরীহ ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে, বোমা হামলা চালিয়ে শিশু ও নারীসহ বেসামরিক মানুষদের হত্যা করছে। আর মানবতা বলতে যেখানে কিছুই নেই, সারা বিশ্ব এই হত্যাকান্ড তাকিয়ে তাকিয়ে দেখছে। এ ধরনের হত্যাকান্ড বন্ধ এবং সকল মুসলিমদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান এই মানববন্ধন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category